ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

আপডেট টাইম : ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫