ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিশেষ ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত—এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, কারও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি দেশে নেই। তিনি বলেন, বাংলাদেশে যে–কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা প্রস্তুত। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই বিষয়টি কোর কমিটির বৈঠকে আলোচনায় আসেনি। তিনি বলেন, ‘বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই।’

নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। যাদের জন্য বিশেষ সুরক্ষার প্রয়োজন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে।’

কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫