ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আইজিপির সংবাদ সম্মেলন করিয়ে হাদি হত্যাকে অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে : ইনকিলাব মঞ্চ

অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২১ ডিসেম্বর) রাতে শহিদ হাদি পরিচালিত সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি দাবি করা হয়েছে। দাবি না মানায় সংগঠনটি আগামীকাল (সোমবার) দুপুর ১২টায় শাহবাগে (শহিদ হাদি চত্বর) সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেওয়া হয়নি।
পোস্টে আরও বলা হয়, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি।
সংগঠনটি জানায়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এ প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।
স্থান : ২২ ডিসেম্বর, সোমবার, দুপুর ১২টা। শহিদ হাদি চত্বর, শাহবাগ।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেফতারসহ দুই দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ।
আজ বিকেলে এক প্রেস বিবৃতিতে এসব দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আইজিপির সংবাদ সম্মেলন করিয়ে হাদি হত্যাকে অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে : ইনকিলাব মঞ্চ

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫