কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে তাঁরা আসেন। বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে বাগেরহাট থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। ১৫০টি বাসে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। এ ছাড়া অনেকে ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়িতেও ঢাকায় পৌঁছেছেন। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় রওনা হয়েছেন। বরগুনা জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেন। বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা দেন। এ ছাড়া পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেবেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি
কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা
শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা
সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- 108
Tag :
জনপ্রিয় সংবাদ



























