ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি ড্রোন বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সবগুলো ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।

“কিয়েভ এখন অপরাধী গ্যাংয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই অপরাধীরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করে ফেলেছে। (ইউক্রেনে) শান্তি সংলাপের ক্ষেত্রে এখন আমরা আমাদের নিজেদের এযাবৎকালের অবস্থান পর্যালোচনা করব”, বিবৃতিতে বলেছেন ল্যাভরভ।

এদিকে ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, “এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”

এসব অপচেষ্টা করে ‘লাভ হবে না’ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, “বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন মতলব জেনে গেছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের পথে রাশিয়ার কোনো ধরনের বাধা আর আমরা মানতে প্রস্তুত নই।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

আপডেট টাইম : ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫