ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের প্রত্যেকের খোঁজখবর নেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তাদের ওপর ঘটে যাওয়া বিভীষিকাময় অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন। কারও কাঁধে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

রবিবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতির সময় এই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, আজকের সংসদ অধিবেশন দেখতে মোট ৫৩ জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। অধিবেশন বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাই অভ্যুত্থানে তাদের ত্যাগ ও ভূমিকা কী ছিল। তাদের এখানে আসার জন্য আমরা আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।

এ সময় সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা এ সময় দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদনের উত্তর দেন। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তাকর্মীরা গ্যালারিতে থাকা যোদ্ধাদের জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে আসছেন। এ খবরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

ঘোষণার পাঁচ মিনিট পরেই প্রধানমন্ত্রী গ্যালারিতে আসেন এবং একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কয়েকজন জুলাই যোদ্ধা অভ্যুত্থানে তাদের অবদানের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার বর্ণনা দিলে পুরো গ্যালারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬