ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে

বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উপস্থিত ভাইবোনেরা। আমি মরহুমা খালেদা জিয়ার জ্যৈষ্ঠ ছেলে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে আপনাদের কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ

তিনি বলেন, একই সঙ্গে আমার মায়ের কথায়, তার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে, তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। তাকে মাফ করে দেবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫