ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

চলনবিলে নদী-নালা ও বিলে চলছে অবাধে পাখি শিকার

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে নানা উপায়ে চলছে পাখি শিকার। এ অঞ্চলের বিভিন্ন নদী -নালা, বিল আর কৃষি জমিতে একশ্রেণীর অসাধু ব্যক্তি নানাভাবে ফাঁদ পেতে কিংবা এয়ারগান দিয়ে দেশি-বিদেশি প্রজাতির পাখি শিকার করছে।

ভোর থেকে সকাল পর্যন্ত জালসহ বিভিন্ন রকম ফাঁদ তৈরি করে কতিপয় পাখি শিকারী পাখি শিকার করে বিক্রি করছে।

চাটমোহর উপজেলার ছাইকোলার একটি বিলে দুইজন পাখি শিকারী ফাঁদ পেতে বক পাখি শিকার করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ শীত মৌসুমে শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে নানা প্রজাতির পাখি আসে চলনবিল অঞ্চলে।

বিলপাড়ের বিভিন্ন বাগানে, ঝোপঝাড়ে পাখি আশ্রয় নেয়। ঠিক এসময়েই তৎপর হয়ে ওঠে পাখি শিকারীরা। এ মৌসুমেও একই অবস্থা। শত শত সাদা বক, কানাবক, পানকৌড়ি, সারস, ডাহুক বিলে এসেছে। নানাভাবে পাখি করা হলেও প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাছের চৌধুরী জানান, পাখি শিকার একটি শাস্তিযোগ্য অপরাধ। কোনো ব্যক্তি পাখি শিকার করলে তার এক বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাই কোন ব্যাক্তি দেশি-বিদেশি প্রজাতির কোন পাখি শিকার করতে পারবে না। একই সাথে আটক রাখতে পারবে না। যদি এরকম কোন শিকারি কোন ব্যক্তির চোখে পড়ে তাহলে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানালে শিকারিকে শাস্তির আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

চলনবিলে নদী-নালা ও বিলে চলছে অবাধে পাখি শিকার

আপডেট টাইম : ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬