ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপ চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামসহ গ্রুপ পরিচালকরা।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম ও এসএম আব্দুল ওয়াদুদ।

সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এছাড়া দেশের জন্য খালেদা জিয়ার গৌরবময় দীর্ঘ রাজনৈতিক জীবনের অসামান্য অবদান তুলে ধরে কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি জানান, দেশের শিল্পোন্নয়নে নুরুল ইসলামের ব্যাপক অবদান রয়েছে। তিনি যমুনা গ্রুপের ব্যবসা-বাণিজ্যের খোঁজখবরও নেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

আধা-ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপ চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬