ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মার্কিন হামলায় নিহত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে চালানো মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।

এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

কিউবা জানায়, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন।

কাবেলো বলেন, মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মার্কিন হামলায় নিহত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬