ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো কোনো স্থানে আমরা দেখছি সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য হতে দেখিছি কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে কিন্তু কোনোও কলকারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন।

মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছে করলেই তার এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে একটা বিল আনছে। আমরা চাই, নিয়ন্ত্রণ নয় মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে না, বৃদ্ধরাও আসক্ত হচ্ছে।

সাম্প্রতিক সময়ের পুশইন নিয়ে শফিকুর রহমান বলেন, ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশইনের চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের স্বদিচ্ছা নিয়ে দাঁড়িয়ে পরবো। দেশের এক ইঞ্চি জায়াগাও ছাড়বো না, ইনশাল্লাহ।

তিনি বলেন, আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো; তা আমরা জানি না।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

আপডেট টাইম : ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬