ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবাইকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ত্রাণ কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এটিকে ত্রাণ নয়, উপহার হিসেবে বিবেচনা করে। একটি সংগঠন হিসেবে দলটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি ঘোষণা দেন, চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিশেষ করে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের ভেসে গেছে, তাদের সঠিক তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই পৌঁছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: শফিকুর রহমান

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে