ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সবশেষ যা জানালো আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিলো। সবশেষ আইসিসি সভা শেষে তেমন কোনো সম্ভাবনা আর নেই। যে কারণে বিশ্বকাপের সূচিতেও আসছে না কোনো পরিবর্তন।

আজ (বুধবার) সন্ধ্যায় ভার্চুয়ালি সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। বাংলাদেশকে ভারতেই খেলা নিয়ে অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট সংস্থা বলেছে, আইসিসির ভেন্যু ও সূচি নির্ধারণের সিদ্ধান্তগুলো বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা ও টুর্নামেন্টে অংশগ্রহণের স্বীকৃত শর্তাবলি দ্বারা পরিচালিত হয়, যা অংশগ্রহণকারী ২০টি দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশ দলের নিরাপত্তাকে বস্তুগতভাবে বিঘ্নিত করতে পারে, এমন কোনো স্বতন্ত্র নিরাপত্তা ফলাফলের অনুপস্থিতিতে আইসিসি ফিক্সচার স্থানান্তরে অপারগ।

আইসিসি আরও জানায়, এটি করা হলে বিশ্বের অন্যান্য দল ও ভক্তদের জন্য উল্লেখযোগ্য লজিস্টিক ও সূচি সংক্রান্ত জটিলতা তৈরি হবে এবং এটি এমন চ্যালেঞ্জ তৈরি করবে যা আইসিসি শাসনের নিরপেক্ষতা, ন্যায্যতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি রাখে। আইসিসি সরল বিশ্বাসে কাজ করতে, ধারাবাহিক মান বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সম্মিলিত স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা। কলকাতার একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি তাদের ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সবশেষ যা জানালো আইসিসি

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬