ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বাহিনী এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‌গত ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই—দু’পক্ষই একই গোষ্ঠীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্র করছে, আরেকজন ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন।

তিনি আরও বলেন, ধানের শীষ সরকার গঠন করলে আমরা কাজ করতে পারবো। করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।

বিএনপির এই শীর্ষ নেতা জানান, অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

আপডেট টাইম : ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬