ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে অনলাইন সম্পাদকদের বৈঠক

দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে মূলধারার অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সঙ্গে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। বৈঠকে মন্ত্রী সম্পাদক ও প্রকাশকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “মত প্রকাশের স্বাধীনতা ও বিদ্যমান আইনি কাঠামো বজায় রেখে সরকার অনলাইন নিউজপোর্টালগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কাজ করছে। একই সঙ্গে এ খাতকে কীভাবে আররো কার্যকর নীতি সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তথ্যমন্ত্রী বলেন, “কেবল অনলাইন সম্পাদক নয়, সবাই বুঝতে পারছেন যে সাংবাদিকতার নামে যা কিছু হচ্ছে সবটাই সাংবাদিকতা নয়। এখানে কিছু স্পর্শকাতর বিষয় আছে। সরকার আইন প্রয়োগের আগে এমন পদক্ষেপ নিতে চায় যাতে গুজব ও অপতথ্যে জড়িতরা এমনিতেই নিবৃত হয়, তাদের এই খাতে প্রবেশের সুযোগ না থাকে।”

সম্পাদকেরা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্যমন্ত্রীকে অনুরোধ করেন। শীর্ষস্থানীয় ১৩টি নিউজপোর্টালের সম্পাদক-প্রকাশকের এ সংক্রান্ত একটি যৌথ চিঠি মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়।

সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ বলেন, “নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা সময়ের দাবি।”

তিনি যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ করেন।

বৈঠকে জাগো নিউজ ২৪-এর সম্পাদক জিয়াউল হক বলেন, “নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রতি বছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হচ্ছে, অথচ অন্যান্য গণমাধ্যমে একবার লাইসেন্স নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই।”

তিনি এ বার্ষিক নবায়ন ফি ও প্রতি বছর নিবন্ধন প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ বলেন, “নিবন্ধন পাওয়ার পরও অনলাইন গণমাধ্যমের জন্য কার্যকর নীতিগত সহায়তা নেই। সাংবাদিকতার মান বজায় রাখা এবং পরিচালন ব্যয় নির্বাহ করতে গিয়ে অনলাইন পোর্টালগুলো নানা সংকটে পড়ছে। একই সঙ্গে অনিবন্ধিত পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবরের নামে মিথ্যা ও গুজব প্রকাশের কারণে অনলাইন সাংবাদিকতার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বাংলানিউজ২৪ ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, “সরকারি বিজ্ঞাপনের সুবিধা শুধু নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। অন্যথায় অন্য গণমাধ্যমের অনলাইন সংস্করণ অতিরিক্ত সুবিধা পেয়ে বৈষম্যের সৃষ্টি করবে।”

খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদার অনলাইন গণমাধ্যমকে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা খুবই প্রয়োজন।”

রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বলেন, “নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। শুধু একটি সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে।”

ঢাকা মেইল নির্বাহী সম্পাদক হারুন জামিল নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের জন্য নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার অনুরোধ রাখেন। তিনি বলেন, “এর পরে পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।”

রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি।”

দেশ সমাচার প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, “বর্তমানে অনলাইন সাংবাদিকতা আর প্রচলিত গণমাধ্যমের বিকল্প নয়; বরং এটি মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেরই অনলাইন সংস্করণ রয়েছে। সেগুলোর আয়ের নানা খাত ও সরকারের কমবেশি পৃষ্ঠপোষকতা রয়েছে। কিন্তু শুধুমাত্র অনলাইনভিত্তিক উদ্যোক্তারা আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার সংগ্রাম করছেন।”

বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর কাছে দেওয়া লিখিত প্রস্তাবে জানানো হয়, বর্তমানে দেশে ২৮২টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিবন্ধন ছাড়াই হাজারো ওয়েবসাইট অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালিত হওয়ায় সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। ফলে বিভ্রান্তি বাড়ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের বর্তমান দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার আহ্বান জানানো হয়। তারা এ ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তের বাধ্যবাধকতা পুনর্বিবেচনারও অনুরোধ জানান।

বৈঠকে উপস্থিত প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ সম্পাদকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, “নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল করা এবং লাইসেন্স ফি বাতিলের মতো বিষয়গুলো মিডিয়া কমিশনের সুপারিশেও অন্তর্ভুক্ত রয়েছে।”

আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে অনলাইন সম্পাদকদের বৈঠক

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬