ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শীত মৌসুমের মধ্যেও সবজির দাম চড়া কাঁচামরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা

রাজধানীর খুচরা বাজারে হঠাৎ করেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজিসহ বেশকিছু পণ্য। ১২০ টাকার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৭ দিনের ব্যবধানে কেজিপ্রতি কাঁচামরিচের দাম ৪০ টাকা বৃদ্ধির ঘটনাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না ক্রেতারা। সরবরাহ পর্যাপ্ত থাকলেও শীত মৌসুমের মধ্যেও সবজির দাম বাড়ছেই। কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে অনেক সবজির দাম। একাধিক সবজির কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকার চেয়ে বেশি দামে। সংকট না থাকলেও সব ধরনের মুরগি কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি হচ্ছে। মাছের জোগান বাড়লেও দামে স্বস্তি নেই বাজারে।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এ সময় দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ১০ টাকা কম ছিল। এছাড়া প্রতি কেজি শালগম বিক্রি হচ্ছে ৬০ টাকা। গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে ৭০ টাকায় বিক্রি হয়েছে। পেঁয়াজের ফুল প্রতি মুঠো বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, যা আগে ৫০ টাকা ছিল। শসা প্রতি কেজি ৮০-৮৫ টাকা এবং গাজর প্রতি কেজি ৬০-৭০ টাকায় বিক্রি হয়। প্রতি কেজি টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৪০-৮০ টাকা, আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৪০-৬০ টাকা, ছোট আকারের ব্রকলি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাওরান বাজারে সবজি কিনতে আসা মো. সালাউদ্দিন বলেন, শীতের মধ্যেই সবজির দাম বেড়ে যাচ্ছে। কিন্তু বাজারে সবজির কোনো সংকট নেই। প্রতিটি দোকানে শীতের সবজিতে ভরপুর। বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকিয়ে বিক্রি করছেন। বিক্রেতা হাবিবুল্লাহ বলেন, সবজির সরবরাহ আছে তবে পাইকারি পর্যায়ে দাম বেশি। বেশি দামে এনে বেশি দামে বিক্রি করতে হয়। তবে ছুটির দিন ক্রেতা বেশি থাকায় একসঙ্গে চাপ পড়ে। এতে সবজির দাম কিছুটা বেড়ে যায়।

এদিকে খুচরা বাজারে সবজির সঙ্গে সব ধরনের মুরগির দামও বেড়েছে। শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। যা এক সপ্তাহ আগেও ১৭০ থেকে ১৮০ টাকা ছিল। সোনালি ও অন্যান্য জাতের মুরগির দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৭০-২৮০ টাকা। শুক্রবার বিক্রি হয়েছে ২৯০-৩০০ টাকায়। পাশাপাশি খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস কেজিপ্রতি ১১০০-১২০০ টাকায় বিক্রি হয়েছে।

নয়াবাজারের মুরগি বিক্রেতা মুনতাসির আহমেদ বলেন, বাজারে মুরগির কোনো সরবরাহ নেই। পাইকারি বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু পাইকারি ব্যবসায়ীরা বলছেন, শীতের কারণে খামার পর্যায়ে উৎপাদন ব্যয় কিছুটা বেড়েছে। তাই খামার পর্যায় থেকে দাম বাড়ায় পাইকারিতে দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা খুচরা বিক্রেতারা বেশি দাম দিয়ে এনে বেশি দামেই বিক্রি করছি।

অন্যদিকে শীতে নদী ও খাল বিল থেকে মাছ ধরা বৃদ্ধি ও চাষের মাছও বাজারে রয়েছে। তাই সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে দাম কমছে না। চড়া দামেই বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি সরপুঁটি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, কোরাল মাছ ৭০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, প্রতি কেজি রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪৫০ টাকা। পাশাপাশি চাষের মাছের মধ্যে পাঙাশ ও সিলভার কার্প প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকা, বড় সাইজের তেলাপিয়ার কেজি ২৫০-৩০০ টাকা। সঙ্গে চিংড়ি প্রতি কেজি আকারভেদে বিক্রি হচ্ছে ৭৫০-১২০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা এবং দুই কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ২৬০০-৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শীত মৌসুমের মধ্যেও সবজির দাম চড়া কাঁচামরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা

আপডেট টাইম : ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬