ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দেবে না অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির

বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিনের মতো বাকি। এই বাস্তবতা সামনে রেখেই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, এই স্বল্প সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেবে না বর্তমান অন্তর্বর্তী সরকার।

নতুন বেতন কাঠামো ঘিরে সারা দেশে যখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহল বাড়ছে, তখনই এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন বিদ্যুৎ উপদেষ্টা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। অর্থ উপদেষ্টা অসুস্থ থাকায় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মুহাম্মদ ফাওজুল কবির খান। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি নতুন বেতন কাঠামোসহ অর্থনৈতিক নানা বিষয় উঠে আসে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কেবল নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো চূড়ান্ত আলোচনা বা অনুমোদন হয়নি বলেও জানান তিনি।

বিদ্যুৎ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে একটি বেতন কমিশন গঠনের দাবি ছিল। সেই প্রেক্ষাপটেই কমিশন গঠন করা হয় এবং কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই প্রতিবেদন গ্রহণ মানেই তা সরাসরি বাস্তবায়নের পথে যাওয়া নয়। এখনো বেশ কিছু আনুষ্ঠানিক ও নীতিগত প্রক্রিয়া বাকি রয়েছে।

উপদেষ্টা জানান, কমিশনের সুপারিশগুলো আরও গভীরভাবে যাচাই করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আর্থিক সংস্থান, বাজেটের চাপ ও বাস্তবায়নের সময়সূচিসহ সব দিক পর্যালোচনা করে আলাদা সুপারিশ দেবে। সেই সুপারিশের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। প্রয়োজনে নতুন সরকার চাইলে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগও থাকবে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করা হলে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে। বাস্তবে সাধারণত এ ধরনের বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়, যাতে অর্থনীতির ওপর একসঙ্গে বড় চাপ না পড়ে। তিনি আরও বলেন, বেতন কমিশন ইস্যুতে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। আন্দোলন ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। নতুন সরকার যেন দায়িত্ব গ্রহণের শুরুতেই এমন অচল পরিস্থিতির মুখে না পড়ে, সে বিষয়টি মাথায় রেখেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে বেতন কমিশনের কোনো সরাসরি সম্পর্ক নেই বলেও দাবি করেন বিদ্যুৎ উপদেষ্টা। তাঁর মতে, যেহেতু এখনো কোনো বাস্তবায়নমূলক সিদ্ধান্ত হয়নি, তাই মূল্যস্ফীতিতে প্রভাব পড়ার প্রশ্নই আসে না।

মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব সম্পর্কে এই উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হয়নি এবং তিনি নিজেও এমন কিছু দেখেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দেবে না অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬