ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন।
ফিরোজ শাহ বলেন, সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছেন। তিনি এখন প্রটোকল অফিসে আছেন।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬