ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাঠজুড়ে সূর্যমুখীর হাসি, রূপ নিয়েছে পর্যটন কেন্দ্রে

ভোরের আলো ফুটতেই সবুজের বুক চিরে জেগে ওঠে এক অপরূপ সোনালি দৃশ্য। হালকা বাতাসে দুলতে থাকা হাজারো সূর্যমুখী যেন সূর্যের দিকে মুখ তুলে জানাচ্ছে নতুন দিনের গল্প। এমন নয়নকাড়া দৃশ্যের দেখা মিলছে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের গরুল গ্রামে। মাঠজুড়ে ছড়িয়ে থাকা এই সোনালি আভা শুধু কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে না, নজর কাড়ছে দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীদেরও।

গরুল গ্রামের কৃষক রবিউল ইসলাম এবার এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তিনি জানান, গত মৌসুমে পরীক্ষামূলক চাষ করে সফলতা পাওয়ায় এবার বড় পরিসরে আবাদ করেছেন। তার ক্ষেতের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন। চলতি মৌসুমে বিরল উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় চার হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে।

ফুলের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। কেউ ছবি তুলছেন, কেউবা মেতেছেন সেলফিতে। দর্শনার্থী সুমি বেগম বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সোনালি ফুলের সমুদ্র দেখে থমকে দাঁড়াই। প্রতিটি কোণই ছবি তোলার জন্য অসাধারণ।

আরেক দর্শনার্থী বিউটি আক্তার জানান, পরিবারের সবাইকে নিয়ে এমন শান্ত ও সুন্দর পরিবেশে সময় কাটিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত।

কৃষক রবিউল ইসলাম বলেন, সূর্যমুখীর ফলন দেখে মনটা ভরে যায়। গতবার ভালো ফলন হওয়ায় এবার চাষ বাড়িয়েছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হব। উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত পরামর্শ ও সহায়তা পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, ভোজ্য তেলের ওপর আমদানি নির্ভরতা কমাতে সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী এই জেলার একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হয়ে উঠতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

মাঠজুড়ে সূর্যমুখীর হাসি, রূপ নিয়েছে পর্যটন কেন্দ্রে

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬