ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলের ঘাসে লেখা জীবন সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে কফি চাষে নতুন বিপ্লব: ভাগ্য বদলের স্বপ্নে বিভোর কৃষকরা মধ্যপ্রাচ্যে হামলার জন্য ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা ইতালির আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির ড. ইউনূসকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ ৩ দিন অনলাইন-অফলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায় হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত তেল এবং বাকি এক লাখ ৬০ হাজার টন ডিজেল।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।

একই পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’-এর কাছ থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনারা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল ০.৫ শতাংশ ‘এস’ (ডিজেল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের লক্ষ্যে এসব প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এদিকে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হংকং-এর ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠক থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার আর একটি প্রস্তাবও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার আর একটি প্রস্তাব আনা হলেও, সেটিও আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের ঘাসে লেখা জীবন

জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে