ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলের ঘাসে লেখা জীবন সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে কফি চাষে নতুন বিপ্লব: ভাগ্য বদলের স্বপ্নে বিভোর কৃষকরা মধ্যপ্রাচ্যে হামলার জন্য ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা ইতালির আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির ড. ইউনূসকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ ৩ দিন অনলাইন-অফলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায় হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

এবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতর এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুমকি দেয়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের হয়ে লক্ষ্য নির্ধারণ ও তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোই মূল ভূমিকা রাখছে। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় আগামীকাল রাত ৮টা থেকে অন্তত ১৫টির বেশি কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপল।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মী ও নিকটবর্তী এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের ঘাসে লেখা জীবন

এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে