ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ গুরুত্ব পাবে অধ্যাদেশ, জুলাই সনদ ও জ্বালানি

নির্বাচন ও সরকার গঠনের ৮৪ দিন পর আজ শনিবার রাত ৮টায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এই বৈঠকে শুধু অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় নয়, দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। বৈঠকের মূল এজেন্ডা হিসেবে থাকবে বৈশ্বিক জ¦ালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ, বিদ্যুৎ ও জ¦ালানির ব্যবস্থাপনা, সম্প্রতি সংসদে প্রস্তাবিত জুলাই সনদ সংশোধনী, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ এবং সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী চূড়ান্তকরণ।

বৈঠকে দেশের পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব, হামের প্রাদুর্ভাব ও ডেঙ্গু পরিস্থিতি, দলের ১১টি মেয়াদহীন অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম এবং আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সরকারি পদক্ষেপ বাস্তবায়ন ও দলের নীতিগত অবস্থান নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। বর্তমানে সকাল নয়টা থেকে বিকালে পাঁচটা পর্যন্ত অফিস চালু থাকে। এমনকি দেশের সব ধরনের দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিংমল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া আরও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়। মূলত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ক্যাবিনেট পর্যায়ে আরও যে সব সিদ্ধান্ত নেওয়া হতে পারে; যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তুলে ধরা হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে স্থায়ী কমিটির সদস্যদের কাছে বৈঠকের এজেন্ডা দেওয়া হলেও এবার তা হয়নি। ধারণা করা হচ্ছে স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও সরকারের করণীয় নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে বৈশ্বিক জ¦ালানি সংকট মোকাবিলায় করণীয়, অবহিত করা হতে পারে সরকারের নেওয়া উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ, দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, ডেঙ্গু পরিস্থিতি, দলের ১১টি মেয়াদহীন অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিশেষ করে সংসদে জুলাই সনদ যেসব বিষয় সংশোধনী আনতে যাচ্ছে সরকার, অন্তর্বর্তী সরকারের নেওয়া অধ্যাদেশগুলো, যেগুলোর বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, আলোচনায় স্থান পেতে পারে সংসদে সংরক্ষিত আসনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত ও ঢাকা দুই সিটি নির্বাচনের বিষয়টিও।

বিএনপি স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আমাদের সময়কে বলেন, ‘বেশকিছু দিন হলো স্থায়ী কমিটির বৈঠক হয়নি। শনিবার বৈঠক অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির বৈঠকের আগে সাধারণ এজেন্ডা দেওয়া হয় না, যেহেতু এই বৈঠক সবসময়ই গুরুত্ব বহন করে সেক্ষেত্রে বৈঠকের আলোচনায় দেশ-বিদেশসহ দলের সাবির্ক বিষয় উঠে আসে।’

স্থায়ী কমিটির একাধিক সদস্য বলছেন, এবার স্থায়ী কমিটির বৈঠকে মূলত জ¦ালানি ও বিদ্যুৎ ইস্যুতে সরকারের নেওয়া বেশকিছু পদক্ষেপ কীভাবে বাস্তবায়ন করা যায়, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারের বেশকিছু অধ্যাদেশ ও সংসদে দলের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে।

নেতারা বলছেন, ৬ এপ্রিল সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল নির্ধারণের জন্য ইসির সভা অনুষ্ঠিত হবে। ওইদিনও তফসিল ঘোষণা হতে পারে, অথবা পরের দিনও হতে পারে। তাই সংরক্ষিত আসনে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা নিয়েও আলোচনা হতে পারে। কারণ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দলের প্রার্র্থী তালিকা প্রকাশ করবে বিএনপি। যদিও বিএনপি তাদের একটি তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। কারণ নির্বাচন-সংশ্লিষ্ট আইন অনুসারে সাধারণ আসনে নির্বাচনের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হয়। সে ক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। নির্বাচন কমিশনও দ্রুত সেই নির্বাচন করতে আগ্রহী। সে ক্ষেত্রে কমিশন এরই মধ্যে এ নির্বাচনের জন্য সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছ থেকে দল ও জোটভিত্তিক তালিকাও সংগ্রহ করেছে। সেই পরিপ্রেক্ষিতে সংসদে প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি নারী আসন পাচ্ছে।

দীর্ঘদিন পর হঠাৎ বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডাকা প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক মন্ত্রী আমাদের সময়কে জানান, ‘স্থায়ী কমিটি বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কাজেই স্থায়ী কমিটির এই বৈঠক ধারাবাহিক তবে গুরুত্বপূর্ণ।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ গুরুত্ব পাবে অধ্যাদেশ, জুলাই সনদ ও জ্বালানি

আপডেট টাইম : ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬