ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

পান্তাভাত কতক্ষণ ভেজানো নিরাপদ

পহেলা বৈশাখ বাঙালির অন্যতম ঐতিহ্য এবং প্রাণের উৎসব। নতুন বছরকে বরণ করে নিতে বাংলার ঘরে ঘরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খাবারের, যার মধ্যে পান্তাভাত বিশেষভাবে উল্লেখযোগ্য। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং সহজপাচ্য হওয়ায় পান্তাভাত অনেকেরই প্রিয়।

পান্তাভাত মূলত আগের দিনের ভাত পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। এটি খেলে শরীরে প্রশান্তি আসে, গরমে স্বস্তি মেলে এবং পরিপাক ক্রিয়া উন্নত হয়। তীব্র গরমে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং ডায়রিয়া ও হিটস্ট্রোক প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখতে পারে। এ কারণে পহেলা বৈশাখের মতো গরমের সময় পান্তাভাত খাওয়ার প্রচলন দীর্ঘদিনের।

তবে পান্তাভাত খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। পুষ্টিবিদদের মতে, পান্তাভাতে সবসময় পরিষ্কার ও শোধিত পানি ব্যবহার করা উচিত। নোংরা বা অপরিষ্কার পানি ব্যবহার করলে কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। এছাড়া ভাত ১২ ঘণ্টার বেশি ভিজিয়ে রাখা ঠিক নয়, কারণ বেশি সময় ভিজে থাকলে তা অতিরিক্ত গেঁজে গিয়ে পেটের সমস্যার কারণ হতে পারে।

আরেকটি বিষয় হলো—পান্তাভাত খেলে অনেক সময় ঘুম পায় এবং শরীর ঢিলে লাগে। তাই যদি রাতে জেগে কাজ করার পরিকল্পনা থাকে, তাহলে পান্তাভাত না খাওয়াই ভালো। এতে কাজে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে।

সব মিলিয়ে, পান্তাভাত পহেলা বৈশাখের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং গরমে শরীরের জন্য উপকারী একটি খাবার। তবে সঠিক নিয়ম মেনে খেলে তবেই এর উপকারিতা পুরোপুরি পাওয়া সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

পান্তাভাত কতক্ষণ ভেজানো নিরাপদ

আপডেট টাইম : ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬