ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার শেখ মুজিব ও হাসিনা বন্দনায় সরব ‘ফাটাকেস্ট’ হতে চাওয়া সিলেটের সেই ডিসির অন্দরমহল মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এবার নতুন ঠিকানায় গেল সেই ভাইরাল মহিষ

জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বিএলআরআইয়ের কাছে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি করতে আনা এই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সবখানে ব্যাপক আলোচিত হয়ে ওঠে অ্যালবিনো মহিষটি।

এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম দেয় মালিক ‘ডোনাল্ড ট্রাম্প’।

পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার এবং গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে প্রদর্শনের পর এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে সাদা মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫

এবার নতুন ঠিকানায় গেল সেই ভাইরাল মহিষ

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬