ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো হলো রিজেন্ট সাহেদকে তিন নদীতে বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাকা সিটি কলেজের ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগই অবৈধ লামিন ইয়ামালের দাদি ফাতিমার সংগ্রামের গল্প কাঁদাবে আপনাকেও ‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ ‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকে প্রতিরোধ শুরু হবে’ কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

ক্ষুদ্র সঞ্চয়ে ১৫ কৃষিবিদ বন্ধুর ৪৫ বিঘার নিরাপদ ফলের বাগান

বিশ্ববিদ্যালয় জীবনের স্বপ্ন, দীর্ঘদিনের বন্ধুত্ব আর ছোট ছোট সঞ্চয় এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে নিরাপদ ফল উৎপাদনের এক ব্যতিক্রমী উদ্যোগ। চাকরি জীবনের ব্যস্ততার মাঝেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন কৃষিবিদ বন্ধু প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে নির্মাণ হতে পারে সবুজ এক সফলতার গল্প।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থায় কর্মরত এই ১৫ বন্ধু গড়ে তুলেছেন ‘গ্রোয়ার্স গ্রুপ’। চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর নিয়ামতপুরে ৪৫ বিঘা জমিজুড়ে তাদের তিনটি আধুনিক মিশ্র ফলের বাগানে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১০ জাতের আম, ড্রাগন, আনার, মাল্টা, চায়না কমলা, লংগানসহ নানা ফল।

তাদের বাগানে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ, জৈবসারের ব্যবহার, ইয়েলো স্টিকি ট্র্যাপ ও ফ্রুট ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত ফল। এতে যেমন উৎপাদন ব্যয় কমেছে, তেমনি বেড়েছে ফলের গুণগত মান।

শুধু ব্যবসা নয়, নিরাপদ খাদ্য উৎপাদনের এই মডেল অন্য কৃষকদের কাছেও ছড়িয়ে দিতে চান উদ্যোক্তারা। তাদের এই উদ্যোগে কাজ করে আধুনিক ও জৈব কৃষি সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করছেন শ্রমিকরাও। নিরাপদ ফলের গুণগত মানে সন্তুষ্ট ক্রেতারাও।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা একটি স্বপ্ন আজ বাস্তবের সবুজ অধ্যায়। বন্ধুত্ব, বিজ্ঞানভিত্তিক কৃষি আর পরিবেশবান্ধব চাষাবাদের সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগ এখন নিরাপদ ফল উৎপাদনের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। আর ছোট ছোট সঞ্চয়, কৃষিবিষয়ক জ্ঞান আর দীর্ঘদিনের বন্ধুত্বের শক্তিতে গড়ে ওঠা এই ফলের বাগান দেখিয়ে দিচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন শুধু সম্ভবই নয়, তা হতে পারে আগামী দিনের টেকসই কৃষিরও নতুন পথ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষুদ্র সঞ্চয়ে ১৫ কৃষিবিদ বন্ধুর ৪৫ বিঘার নিরাপদ ফলের বাগান

আপডেট টাইম : ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬