ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত ‘এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়’ তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসকদের কল্যাণে ড্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। এসময় বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে পৃথক প্রস্তুতিসভা করে প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অস্থায়ী হেলিপ্যাড স্থল থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার সর্বশেষ দক্ষিণ সীমান্ত নাজিরহাট নতুন ব্রীজ পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে মানবপ্রাচীরের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসছেন এ খবরে উৎসব বিরাজ করছে। দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীকে বরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। সমগ্র ফটিকছড়ি উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে প্রাণচাঞ্চল্যতা বিরাজ করছে, ফটিকছড়ি সেজেছে উৎসবের রঙে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬