ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে ৫টার দিকে ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ ঘটনা ঘটে।

নিহত রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬) চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ পানিতে পড়ে যায়। সে সময় রাবিয়া তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

ধর্পাশা থানার এসআই মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে পরিবার কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬