ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

মুন্সীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা ৪০মিনিটে সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নিমতলা এলাকার আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার ৩৪ নম্বর সাখারী নগর লেনের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মৃত আনোয়ার ঢালীর ছেলে মো. ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার মো. শহিদ শেখের ছেলে শফিকুল ইসলাম (২৪)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

মুন্সীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬