ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

সিলেটের রায়নগর মিতালি এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত আব্দুস সাত্তারের পরিবার। ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার (১৪ আগস্ট) রাতে সিলেটের কোতোয়ালি থানায় এ অভিযোগ দায়ের করেন মেয়ে সেলিনা সুলতানা।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, সিলেটের রিকাবীবাজার এলাকায় পুলিশ লাইনস লুসাই গির্জা সমিতির ১২ শতক জমি নিয়ে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিলো। বিষয়টি নিয়ে সিরাজুল ইসলাম আগেও নিহত আব্দুস সাত্তারকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় মামলা দায়ের করলে তা প্রত্যাহারে জন্য নানা সময় চাপ দেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, জমির দলিল লুট করতেই অজ্ঞাতনামা পেশাদার ভাড়াটিয়া খুনিদের মাধ্যমেই আব্দুস সাত্তার, সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনাকে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

আপডেট টাইম : এই মাত্র