ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলচ্চিত্রে আমি কাজ করতে চাই, তবে হুট করে নয়: শখ

বাঙালী কণ্ঠ নিউজঃ ছোটপর্দায় ব্যস্ত অভিনেত্রী আনিকা কবির শখ। নিজের ব্যক্তিগত সব সমস্যা কাটিয়ে এখন ব্যস্ততা শুধু ক্যামেরার সামনে। তাই এবার ঈদের গতবারের চেয়ে বেশি নাটকে দেখা যাবে তাকে। গত ঈদের মতো এবারের ঈদেও শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় ৭ পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
শখ বলেন, ‘সাগর ভাইয়ার নির্দেশনায় কাজ করাটা সবসময়ই আমি দারুণ উপভোগ করি। তাছাড়া সঙ্গে যখন মোশাররফ ভাই থাকেন কো-আর্টিস্ট হিসেবে তখন কাজটাও হয়ে ওঠে উপভোগ্য।’ মাঝে শখের একটি চলচ্চিত্র মুক্তি পেলেও এরপর আর কোনো খবরে নেই তিনি।
তাই ভক্তদের কাছে এই বিরতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। শখ এ প্রসঙ্গে বলেন, ‘চলচ্চিত্রে আমি কাজ করতে চাই। তবে হুট করে নয়। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই চলচ্চিত্রে ফিরতে চাই।’
ঈদে শখকে আরও দেখা যাবে হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’ নাটকে। শামীম জামানের ১টি, মাবরুর রশীদ বান্নাহর ৩টি নাটক ছাড়া আরও বেশকিছু নাটকে অভিনয় করছেন শখ। এছাড়া সাগর জাহানের আরেকটি খণ্ডনাটকে দেখা যেতে পারে তাকে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলচ্চিত্রে আমি কাজ করতে চাই, তবে হুট করে নয়: শখ

আপডেট টাইম : ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭