ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার, গাড়িচালকসহ গ্রেফতার ৩

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় একটি বাস জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– বাসচালক সোহেল রানা (৪০), বাসের সুপারভাইজার সাজু (২৮) ও বাসের হেলপার মনির (১৮)।

পুলিশ জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উদ্ধার হওয়া মরদেহের রহস্য উদঘাটনে শনিবার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মহাখালী থেকে চালক সোহেল রানাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঢাকা-জামালপুর রুটে চলাচল করা একটি বাসও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মুখে লাগানো ছিল স্কচটেপ। পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ছিল।

নিহত ইসমাইলের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। গাজীপুরের কাশিমপুর করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার, গাড়িচালকসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬