ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পুরো পরিবারই কষ্টে আছে

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার মা সেলিয়া মেসি। ৩৯ বছর বয়সী মেসির অবসর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর ঘটনা প্রায় একই সময়ে হওয়ায় পরিবারের জন্য বিষয়টি আরও বেদনাদায়ক হয়ে উঠেছে।

আমেরিকা টিভির বরাত দিয়ে জানা যায়, একটি সংবাদ অনুষ্ঠানে সেলিয়ার বক্তব্য পড়ে শোনানো হয়। সেখানে তিনি ছেলের ফুটবলজীবনের সঙ্গে প্রয়াত স্বামী হোর্হে মেসির গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি।

পরিবারের শোক এবং মেসির ফুটবলজীবনে স্বামীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে সেলিয়া জানান, মেসি একদিন জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিলে তার স্বামী কী করবেন, তা নিয়ে প্রায়ই ভাবতেন। শেষ পর্যন্ত বাবার মৃত্যু ও ছেলের অবসর প্রায় একই সময়ে এসে গেল।

সেলিয়া বলেন, ‘আমি এখনো কাঁদছি। যদিও আমরা আগে থেকেই জানতাম, পুরো পরিবারই কষ্টে আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে সুখী। ওর বাবা সবসময় বলতেন, ও যখন আর খেলবে না, তখন আমি কী করব। শেষ পর্যন্ত সবকিছু একসঙ্গেই ঘটে গেল।’

এর আগে সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ০-১ গোলে হারের এক মাসেরও বেশি সময় পর আসে তার অবসরের ঘোষণা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

পুরো পরিবারই কষ্টে আছে

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬