ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

‘আপনারা বলছেন তেল নেই, গ্যাস নেই—এটা সরকারের দোষ। অথচ আপনারাই এক হাজার, দুই হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছেন। গাড়ি কি তেলে চলে না?’—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বিরোধীদলও সরকারের অংশ। সেই হিসাব ও খরচের বিষয়টিও বাংলাদেশের জনগণ জানতে চায়। আপনাদের অনুরোধ করব, আপনারা নিয়মিত সংসদে আসুন। সংসদে আপনাদের দাবি-দাওয়া তুলে ধরুন। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরাও চাই বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাই সনদ বাস্তবায়িত হোক। ইতোমধ্যে জাতীয়তাবাদী দলের ৩১ দফার মধ্যেই জুলাই সনদে থাকা বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা সংসদে আসুন, তেল নষ্ট না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি।’

তিনি আরও বলেন, ‘একদিকে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, অন্যদিকে জামায়াতসহ ১১ দল জুলাই সনদ বাস্তবায়ন এবং তেল-গ্যাস-বিদ্যুতের দাবিতে হাজার হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে। গাড়ি কি তেলে চলে না?’

দেশের গ্যাস সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে।’

এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি আরও বাড়বে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়—দলের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।’

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি। এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন শামা ওবায়েদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর ও মাহমুদ হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬