ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ হাসপাতালের ছড়াছড়ি শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ইউপি নির্বাচন ৫ ধাপে ভোট চায় বিএনপি জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী হাজারের বেশি গাড়ী নিয়ে কাল রংপুর অভিমুখী লংমার্চ: জামায়াত সেক্রেটারি নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক নারী কোচের স্থান-সংখ্যা অস্পষ্ট আইনে, বাস্তবায়ন নিয়ে সংশয় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা উন্নয়নের পথে চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

বাংলা কিউআরে পেমেন্ট জমার ক্ষেত্রে নতুন যে নির্দেশ

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে কোনো পেমেন্ট করা হলে লেনদেনের অর্থ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই তারিখ থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল হবে।

বাংলা কিউআর পেমেন্ট আরও সহজ করতে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ সালের সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর কোড স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে বলা হয়েছে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অবৈধ হাসপাতালের ছড়াছড়ি

বাংলা কিউআরে পেমেন্ট জমার ক্ষেত্রে নতুন যে নির্দেশ

আপডেট টাইম : ৩৭ মিনিট আগে