ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সালমান শাহ’র সময়ের স্কুলছাত্রী নাদিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ নাদিয়া খানমকে এবার পাওয়া গেল স্কুল ছাত্রী হিসেবে। তবে প্রেক্ষাপট বর্তমান সময়ের নয়। ১৯৯৩ সালের। সে সময় মুক্তি পায় সালমান শাহ-মৌসুমী অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবিটি। তখন থেকেই প্রেমের শুরু। শুরুটা বোঝানোর জন্যই ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পোস্টারের সহায়তা নেওয়া হয়।

ঘটনা চক্রে দেখা যাবে ১৯৯৩ সালে নাদিয়া দশম শ্রেণির শিক্ষার্থী,

প্রেম করেন একই স্কুলের শিক্ষার্থী অ্যালেন শুভ্রর সঙ্গে। সেই সময় একমাত্র চিঠিই ভরসা, রোমান্টিক সব কথাবার্তায় ভরা এমন একটি চিঠি স্কুলের অধ্যক্ষ সাদিয়া ইসলাম মৌ-এর হাতে। এরপর ঘটনার মোড় নেয়। কী সেই মোড়?

নির্মাতা জানান সব গল্প এখনই বলে দিলে তো মজা থাকবে না। সেই ছোটবেলার প্রেম আবর্তিত হয় বড়বেলায়।
২০১৭ সাল। যখন ডিজিটাল ও বিশ্বায়নের ছোঁয়ায় বিশ্ব আলোকিত তখন ফের উঁকি দেয় সেই সময়টা। ছোটবেলার চরিত্রে নাদিয়া আর অ্যালেন শুভ্রকে দেখা গেলেও তাঁদের বড়বেলার চরিত্রে আসেন দীপা খন্দকার ও ফজলুর রহমান বাবু।

‘হোমওয়ার্ক’ শিরোনামের এমন নাটকটি তৈরি করছেন নাজমুল হুদা ইমন।   ঈদুল আযহায় একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘হোমওয়ার্ক’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সালমান শাহ’র সময়ের স্কুলছাত্রী নাদিয়া

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭