এই কোর্সে অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ভারতীয় হাইকমিশনের (ঢাকা) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় হাই কমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকগণের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি ২৫–৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এই কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকগণের জন্য প্রণয়ন করা হয়েছে।