ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জানাল জেদ্দা কনস্যুলেট পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩ বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত টাইগারকে লক্ষ্য করে গুলি, মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মিকা সিং

আপনাদের মন্ত্রী কমিশন খায় না জোর গলায় বলবেন: নেতাকর্মীদের আইনমন্ত্রী

নেতাকর্মীদের উদ্দেশে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জোর গলায় জনগণের কাছে বলতে পারবেন, আপনাদের নেতা, এমপি ও মন্ত্রী কমিশন খায় না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় নিজের ব্যাপারে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী কমিশন খান না, নেতাকর্মীদের সে বিষয়টি জোর গলায় জনগণের কাছে প্রচার করতে বলেন মো. আসাদুজ্জামান।

চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়নের প্রশ্নে কোনো আপস নেই। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শৈলকুপায় কোনো ধরনের মব জাস্টিস করতে দেওয়া হবে না। ‎আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার প্রতিটি গ্রামের রাস্তার কাজ সম্পন্ন করা হবে।’

কারাগারের বন্দিদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কারাগার পরিদর্শনে গিয়ে নারী বন্দিদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করেছি। এ ছাড়া গরমে কারাবন্দিদের কষ্টের কথা বিবেচনা করে অতিরিক্ত ৩০টি ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

এ সময় বিএনপি নেতা খলিলুর রহমান, ওসমান আলী বিশ্বাস, নজরুল ইসলাম জোয়ার্দার, মনিরুল ইসলাম হিঠু, রাকিবুল হাসান খান দিপু, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু ও সাজ্জাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে

আপনাদের মন্ত্রী কমিশন খায় না জোর গলায় বলবেন: নেতাকর্মীদের আইনমন্ত্রী

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে