ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করতে চাচ্ছেন, তা নিয়ে ফের তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ লেফট্যানেন্ট জেনারেল আইয়াল জামির।

ইসরায়েলি চ্যানেল ১২-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একাধিক রুদ্ধদ্বার নিরাপত্তাবিষয়ক বৈঠকে আইয়াল জামির অত্যন্ত জোরালোভাবে নেতানিয়াহুর পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয় এবং এর ফলে ওয়াশিংটনের ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়ার মানসিকতা হ্রাস পাওয়ার পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে এ মুহূর্তে যেকোনো সামরিক পদক্ষেপ সম্পূর্ণ ‘অবিবেচকের মতো সিদ্ধান্ত’ হবে বলে মনে করেন জামির।

প্রতিবেদন সূত্র জানায়, গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের ঠিক আগেও নেতানিয়াহু এবং জামিরের মধ্যে একই ধরনের দূরত্ব ও উত্তপ্ত বাকবিতণ্ডা তৈরি হয়েছিল। বিশেষ করে নির্বাচনের মাত্র দুই দিন আগে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিশেষ একটি নির্দেশনা রুখে দিয়েছিলেন জামির, যা ইরানকে নতুন করে উত্তেজিত করতে পারতো।

এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নির্বাচনে সামরিক অভিযান না চালানোর যুক্তি দেখিয়ে আইয়াল জামির জানান, তাৎক্ষণিক কোনো আক্রমণের প্রয়োজন নেই। এমনকি নেতানিয়াহু যেন সম্পূর্ণ আইনি অনুমোদন ও লিখিত নথি প্রদান করেন, সেই দাবিও তুলেছিলেন তিনি।

অবশ্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই সমস্ত প্রতিবেদনকে “পক্ষপাতদুষ্ট ফেক নিউজ” বলে অভিহিত করে বলা হয়েছে, রুদ্ধদ্বার নিরাপত্তা সংক্রান্ত আলোচনার তথ্য নিয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না এবং নির্বাচনের আগে কোনো আক্রমণের পরিকল্পনা ছিল না।

অন্যদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন, যদিও সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার সুযোগ এখনও খোলা রয়েছে। হাকাবির মতে, মধ্যপ্রাচ্যের একাধিক আরব নেতা মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত এড়িয়ে শান্তির সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন।সূত্র: টাইমস অফ ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

আপডেট টাইম : ৪৯ মিনিট আগে