ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৩ নভেম্বর) সাভার, আশুলিয়া, গাজীপুর সদর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিবেশ সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বরং সাম্প্রতিক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে এবং বিদেশি ক্রেতাদের (বায়ার) শিপমেন্টের চাপ সামলাতে ছুটির দিনেও এসব এলাকার অধিকাংশ ও গুরুত্বপূর্ণ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন শ্রমিকরা। অন্যদিকে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চল ও মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে এখন পূর্ণ শান্তি বিরাজ করছে। আন্দোলনের কারণে কারখানা মালিকদের যে আর্থিক ও উৎপাদন ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও গাজীপুরের বেশিরভাগ কারখানা খোলা রাখা হয়েছে। শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে ছুটির দিনে অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও মৌচাক, সফিপুর, চন্দ্রা, হরতকিতলা ও পল্লী বিদ্যুৎ এলাকার শিপমেন্টের চাপে থাকা কারখানাগুলো চালু রয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বায়ারদের সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাজে যোগ দেওয়া এক শ্রমিক বলেন, শুক্রবার ছুটি থাকলেও শিপমেন্টের চাপ থাকায় আমরা নিজের ইচ্ছায় কাজে এসেছি। এতে ওভারটাইম পাব, সংসার ভালো চলবে। কারখানা বন্ধ হলে তো আমাদেরই পেটে লাথি লাগবে। আরেক শ্রমিক বলেন, আমরা শান্তি ও কাজ চাই। আন্দোলনের নামে কারখানা ভাঙলে আমাদেরই চাকরি যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে দুই-একটি কারখানায় সাময়িক অসন্তোষ দেখা দিলেও আলোচনার পর তা শান্ত হয়েছে এবং কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে হরতকিতলা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে বেশ কিছু কারখানা খোলা রয়েছে এবং সেখানে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শিল্পাঞ্চল এখন সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন, পুলিশ, বিজিবি, মালিক ও শ্রমিকপক্ষ সবাই একসঙ্গে কাজ করছি। ছুটির দিনেও শ্রমিকরা নিজের ইচ্ছায় কাজে এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক। দুই-একটি কারখানায় যে অসন্তোষ ছিল, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাজার ও হরতকিতলা- প্রতিটি পয়েন্টে পুলিশের টহল চলছে। ন্যায্য দাবি থাকলে আলোচনা করতে হবে, ভাঙচুর করে দাবি আদায় করা যাবে না।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ কারখানা বন্ধ থাকলেও যেগুলো খোলা রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে, কোনো সমস্যা নেই।

এদিকে শিল্প ও শ্রমিক বাঁচাতে পুলিশ-বিজিবির পাশাপাশি মহাসড়কে পাহারা দিচ্ছেন স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের দাবি থাকলে আমরা মালিক ও প্রশাসনের সঙ্গে কথা বলব। বাইরে থেকে এসে কেউ যাতে কালিয়াকৈরের শান্তি নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের মহাসড়কে পাহারায় থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বলেছি। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা হুমায়ুন কবির খানের নেতৃত্বেও নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে নাশকতা প্রতিরোধে কাজ করছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্ধ থাকা কারখানাগুলোর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন

আপডেট টাইম : এক ঘন্টা আগে