ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

মায়ের ভালোবাসা ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তার পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি বিশ্বজুড়ে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের বিষয়বস্তু তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীতে নিয়ে আসেন, তেমনি মাতৃভূমি মানুষকে দেয় নিজস্ব পরিচয়।

‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই বিশেষ পোশাকটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও আত্মনিবেদন—সবকিছুই তুলে ধরা হয়েছে এর নকশার ভাবনায়। এমন এক অনুভূতির প্রকাশ ঘটানো হয়েছে, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহিএই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি শুধু দেশের সৌন্দর্য ও ঐতিহ্যই তুলে ধরবেন না, বরং এমন এক আবেগের প্রতিনিধিত্ব করবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত ও অনুভবযোগ্য।

ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানবিক আবেগকে তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা। মায়ের ভালোবাসা যে দেশ, ভাষা কিংবা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বার্তাই পৌঁছে দিতে চান সামিরা খান মাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬