ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক পদধারীরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও নিয়োগের অযোগ্য হবেন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের কাঠামো ও পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদেও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে একই পরিবার থেকে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরিচালকদের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। তবে কোনো পরিচালক টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও রয়েছে খসড়ায়।

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও স্বার্থের সংঘাত কমানো, পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

আপডেট টাইম : এক মিনিট আগে