ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মার্কিন নাবিকদের দেহাবশেষের সন্ধান

বাঙালী কণ্ঠ নিউজঃ সিঙ্গাপুর উপকূলে দুর্ঘটনায় পড়া মার্কিন রণতরীর নিখোঁজ ১০ নাবিকের মধ্যে কয়েকজনের দেহাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল স্কট সুইফট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর এই কমান্ডার জানান, ইউএসএস জন ম্যাককেইনের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে অনুসন্ধানের সময় কিছু দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। এছাড়া মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, তার সাগরে একটি মৃতদেহ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এটি নিখোঁজ নাবিকদের কিনা তা নিশ্চিতে এক মার্কিন কর্মকর্তা কাজ করছেন।

সোমবার  ভোরে দক্ষিণ চীন সাগরের মালয়েশীয় জলসীমায় ইউএসএস জন ম্যাককেইনের সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার আলনিক এমসির সংঘর্ষ হয়। এতে মার্কিন রণতরীর একপাশ ক্ষতিগ্রস্ত হয়। নাবিকরা যে অংশে ঘুমাতেন সেখানকার বেশ কয়েকটি কম্পার্টমেন্টেও পানি ঢুকে যায়। সংঘর্ষে পাঁচ মার্কিন নাবিক আহত  এবং ১০ নাবিক নিখোঁজ হয়।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, জন ম্যাককেইনের যে অংশগুলোতে পানি প্রবেশ করেছিল মার্কিন সেনাবাহিনীর ডুবুরিরা সেই অংশগুলি পরীক্ষা করে দেখছে। এছাড়া সামরিক বাহিনীর জাহাজ ও বিমান সিঙ্গাপুরের পূর্বে সাগরের ওই অংশে পর্যবেক্ষণ করছে।

স্কট সুইফট বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত কোনো জীবিত বা মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনুসন্ধান অভিযান চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মার্কিন নাবিকদের দেহাবশেষের সন্ধান

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭