ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাজ্জাক স্মরণে মধুমিতায় শুক্রবার থেকে ‘আগুন’

বাঙালী কণ্ঠ নিউজঃ নায়করাজ রাজ্জাক আর আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছে তার অভিনীত ছবিগুলো। সোমবার এই কিংবদন্তির মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাজধানীর মধুমিতা সিনেমা হল সব শো বন্ধ করে দেয়। পাশাপাশি শুক্রবার থেকে তার স্মরণে ‘আগুন’ ছবিটি দেখানো হবে বলে জানান এ সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, আসছে শুক্রবার থেকে রাজ্জাক-শাবানা অভিনীত ‘আগুন’ ছবিটি আমরা সিনেমা হলে চালাবো। রাজ্জাক সাহেব তো একজন কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুর সংবাদ শোনার পরই আমরা সিনেমা হলের শো বন্ধ রাখি।

এবার তার স্মরণে শ্রদ্ধাস্বরূপ মধুমিতা মুভিজের ‘আগুন’ ছবিটি শুক্রবার থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ‘আগুন’ পরিচালনা করেন মহসীন। ছবিটি মুক্তি পায় ১৯৭৬ সালে। এ ছবিটি টেলিভিশনে এখনো দেখানো হয়নি। প্রসঙ্গত, মধুমিতা মুভিজের ব্যানারে ‘অহংকার’, ‘আয়না’, ‘আগুন’,‘ দিন দুনিয়া’ ছবিগুলোতে অভিনয় করেন রাজ্জাক

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাজ্জাক স্মরণে মধুমিতায় শুক্রবার থেকে ‘আগুন’

আপডেট টাইম : ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭