ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

পুরুষদের চুলের যত্ন

অনেকেই হয়তো ভাবেন চুলে সমস্যা শুধুমাত্র নারীদেরই হয়। এটি একেবারেই ভুল ধারণা। পুরুষরাও এই সমস্যার বাইরে নয়। পুরুষদের চুলের সমস্যা এড়াতে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন।

চুল নিয়মিত ধৌত করুন: চুলের সমস্যা এড়াতে নিয়মিত চুল ধৌত করুন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। শুষ্ক চুলের ক্ষেত্রে ঘন ঘন শ্যাম্পু করা এড়িয়ে চলুন। এতে করে করোটিতে থাকা প্রাকৃতিক তেল নিঃশেষ হয়ে যেতে পারে। ময়েশ্চার সমৃদ্ধ কন্ডিশনার শুষ্ক চুলের জন্য উপকারী।

মসৃণ তোয়ালে ব্যবহার করুন: গোসলের পর তোয়ালে দিয়ে খুব জোরে চুল মুছেন অনেকেই। এই কাজটি করবেন না। এতে করে চুল নষ্ট হয়ে যেতে পারে। তার পরিবর্তে, চুলের অতিরিক্ত পানি ঝেড়ে ফেলে দিন। চুল বৃদ্ধি পাওয়ার দিক থেকে মৃদুভাবে চুলে হাত বুলিয়ে দিন। সবশেষে, মসৃণ তোয়ালে দিয়ে চুল আলতোভাবে মুছে ফেলুন। চুল শুকাতে সময় লাগতে পারে। কিন্তু এটি সহজভাবে চুল আঁচড়াতে সহায়তা করবে।

নিয়মিত চুল ছাঁটুন: বাজে চুলের প্রভাব এড়াতে নির্দিষ্ট সময়ে চুল ছাঁটুন। এটি চুল ভেঙে যাওয়া এবং কোঁকড়ানোর হাত থেকে রক্ষা করবে। আপনি যদি লম্বা চুল রাখতে চান তাহলেও নিয়মিত ছাঁটা উচিৎ। চার থেকে পাঁচ সপ্তাহ পর পর চুল ছাঁটা সবচেয়ে ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

পুরুষদের চুলের যত্ন

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬