পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় সমবেত হচ্ছেন। এবার শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের হজযাত্রীরাও সুন্নি সংখ্যাগরিষ্ঠ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবে হজ পালন করছেন। কারণ ২০১৫ সালে মক্কায় পদদলিত হয়ে ইরানের অনেক হজযাত্রী নিহত হওয়ায় দেশটি কূটনৈতিক টানাপোড়নের কারণে ২০১৬ সালের হজে অংশ নিতে পারেনি। এছাড়া উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক সংকট এবং ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের কোণঠাসা হয়ে পড়ার মধ্যদিয়ে এবারের হজ অনুষ্ঠিত হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে হজ পালনের উদ্দেশে আসা ৪৭ বছর বয়সী ইনি নামের এক ব্যক্তি বলেন, আমি অত্যন্ত আনন্দিত, কারণ পবিত্র এ স্থানে আসা অনেক মানুষের স্বপ্ন। হজ পালনের পর আমরা যখন এই পবিত্র স্থান ছেড়ে চলে যাই তখন নিজেদের আরও ধার্মিক মনে হয়। ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ। ফলে হজ পালনের জন্য এ দেশ থেকে সবচেয়ে বেশী সংখ্যক মুসলিম মক্কায় আসছেন। উল্লেখ্য, হজ হচ্ছে ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি। আর্থিক সামর্থ্য রয়েছে এমন প্রত্যেক মুসলিমের জীবনে কমপক্ষে একবার হজ পালন করা অবশ্য কর্তব্য। বাসস।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
মক্কায় সমবেত হচ্ছেন ২০ লাখ হজযাত্রী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
- 525
Tag :
জনপ্রিয় সংবাদ



























