ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ফরাসী প্রেসিডেন্টের মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো

গত মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে বিরাট চমক সৃষ্টি করেছিলেন ইমানুয়েল ম্যাক্র। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই তিন মাসেই নাকি তিনি তার মেক-আপের পেছনে খরচ করেছেন ২৬ হাজার ইউরো। খবর- বিবিসি।

ফরাসী প্রেসিডেন্টের এই মেক-আপ খরচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রঙ্গ শুরু হয়েছে।

একটি ফরাসী সংবাদ সাময়িকী বলছে ইমানুয়েল ম্যাক্র যে ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট নিয়োগ করেছেন তার রূপচর্চার জন্য, তার বিল বাবদ এই অর্থ খরচ হয়েছে।

তবে এলিসি প্রাসাদের একজন মুখপাত্র দাবি করছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর মেক-আপ বাবদ খরচ হওয়া এই অর্থ আগের প্রেসিডেন্টদের তুলনায় অনেক কম।

প্রেসিডেন্ট অঁল্যাড বা প্রেসিডেন্ট সারকোজি এরচেয়ে বেশি অর্থ খরচ করতেন তাদের মেক-আপের জন্য।

প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেছেন, ভবিষ্যতে মেক-আপ বাবদ আরও কম খরচের কথা বিবেচনা করা হচ্ছে।

প্রতিদিন টেলিভিশন ক্যামেরা আর ফ্লাশ লাইটের মুখোমুখি হতে হয় যাদের, তারা একটু-আধটু মেক-আপ নিয়ে থাকেন, এটা কোন গোপন ব্যাপার নয়। কিন্তু তাই বলে তিন মাসেই ২৬ হাজার ইউরো খরচ করতে হবে, এটা মেনে নিতে পারছেন না অনেকে।

ফলে সোশ্যাল মিডিয়ায় ইমানুয়েল ম্যাক্রর ছবি দিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ।

মিশরের ফারাও টুটানখামুনের সঙ্গে তুলনা করে একজন একটি ছবি পোষ্ট করেছেন ‘টুটানম্যক্র’ নামে।

আরেকজন জানতে চেয়েছেন, কেবল ফাউন্ডেশন মেকআপেই যদি ২৬ হাজার ইউরো চলে যায়, প্রেসিডেন্টের চোখ, মুখ আর গন্ডদেশে যদি আরও মেক-আপ দেয়া হতো তাতে খরচটা কোথায় গিয়ে দাঁড়াতো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ফরাসী প্রেসিডেন্টের মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭