ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকন্যা

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজপথ মিশে গেল জনপথে! জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ। এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে বিয়ে করতে যাচ্ছেন রাজকন্যা মাকো। গত রবিবার তাঁদের বাগদান (এনগেজমেন্ট) হল। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে যুবরানি মাকোকে। তিনি সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড়। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তাঁর সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পাশ করেছেন অনেক আগেই।

বর্তমানে কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল’ অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দুজনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এনগেজমেন্টই তার সবচেয়ে বড় প্রমাণ।
এর আগে সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছিলেন। আর এক্ষেত্রে সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকন্যা

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭