ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৭ বছর পর একসঙ্গে ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ সাত বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ২০১০ সালে মণিরত্নমের ‘রাবণ’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। কিন্তু তারপর দীর্ঘ সাত বছর আর কোনও ছবিতেই একসঙ্গে আসেননি অভি-অ্যাশ। এবার সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবিতে একে অপরের বিপরীতে দেখা যাবে তাদের। প্রখ্যাত কবি সাহির লুধিয়ানভির জীবন নিয়ে সঞ্জয় তৈরি করছেন বায়োপিক।

ভারতের সর্বকালের সেরা কবিদের মধ্যে অন্যতম সাহির লুধিয়ানভি। হিন্দি ও উর্দুতে তার কবিতা দিনের পর দিন সমৃদ্ধ করে চলেছে কবিতাপ্রেমীদের। এবার তার জীবন তুলে আনা হচ্ছে বড়পর্দায়। সঞ্জয়লীলা বনশালির প্রযোজনায় এই বায়োপিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু কিছুদিন আগেই এই ছবি থেকে বেরিয়ে যান পিগি চপস। তার ফলে বদলে যায় ছবির বেশ কিছু কাস্টিং।

সাহির লুধিয়ানভি ও অমৃতা প্রীতমের প্রেম কাহিনিই ফ্রেমবন্দি করতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, সাহির লুধিয়ানভির চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ও অমৃতা প্রীতমের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য রাই বচ্চন। জাসমিত রিনের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর।

অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে এটি নবম ছবি হতে চলেছে। প্রথমবার ২০০৩ সালে রোহন সিপ্পির ‘কুছ না কহো’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিল এই কাপল। তারপর ‘ঢাই অক্ষর প্রেম কি’, ‘গুরু’, ‘ধুম’, থেকে শুরু করে ‘রাবণ’ ছবিতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বারবারই মুগ্ধ করেছে দর্শকদের। এবার পালা নতুন করে আবার সেই রসায়নের স্বাদ নেওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৭ বছর পর একসঙ্গে ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭