ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হাবিবকে বিয়ে করতে চান তিশা

বাঙালী কণ্ঠ নিউজঃ সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সংসারে ভেঙেছে। এরই মধ্যে হাবিবের সঙ্গে মডেল অভিনেত্রী তানজিন তিশার নয়া সম্পর্কের খবর চাউর হয়েছে। এ নিয়ে মিডিয়াপাড়ায় রয়েছে নানান গুঞ্জন। হাবিবের সাবেক স্ত্রী রেহান চৌধুরীও নিজের সংসার ভাঙ্গার জন্য দায়ী করেছেন তানজিন তিশাকে। নিজের ফেসবুক ও একাধিক গণমাধ্যমে বলছেন সে কথা। তিশার ফেসবুক প্রোফাইলে হাবিবের সঙ্গে তার সেলফিও বিতর্কের আগুনে ঘি যোগ করার মতো পরিস্থিতি তৈরি করে। হাবিব ও তিশা বরাবরই ব্যক্তি-জীবনের সম্পর্ক বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন। তবে ‌বাঙালী কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে অনেক কথাই বলেন তিশা। ফেসবুক প্রোফাইলে দেয়া সেলফির ঘনিষ্ঠতা সম্পর্কে তিনি বাঙালী কণ্ঠকে বলেন, ‘আপনারা যদি চান এই প্রোফাইলের ছবিটা পারমানেন্ট হোক তাহলে দোয়া করেন।’

‘পারমানেন্ট’ মানেই তো ‘পাকাপাকি সম্পর্ক’। আর ‘পাকাপাকি সম্পর্ক’ ‘বিয়ে’ ছাড়া অন্য কিছু বোঝায় না। তবে কী হাবিব আর তিশা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? সম্পর্কের গভীরতা নিয়ে এর বেশি কিছু আর বলতে চাননি তিশা। তিনি বরং বাঙালী কণ্ঠ প্রতিবেদককে বলেন, ‘আপনি বলে দিয়েন কোনো সাংবাদিক যেন আমাকে আর এ বিষয়ে প্রশ্ন না করে।’

এদিকে প্রোফাইল করা ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে তিশা বাঙালী কণ্ঠকে বলেন, ‘আমি প্রোফাইল পিক নিয়ে কথা বলব না। হাবিবের সঙ্গে সেলফিটা আমার ইচ্ছে হয়েছে আমি প্রোফাইল করেছি, এটা আমার প্রোফাইল, আমার লাইফ। কে কি বলবে আমাকে?

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হাবিবকে বিয়ে করতে চান তিশা

আপডেট টাইম : ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭