ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলচ্চিত্র নয়, অভিনয় থেকে অবসর নিচ্ছেন মিশা সওদাগর

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর চলচ্চিত্রকে বিদায় জানিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন। হঠাৎ করেই নয়, অনেক ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তিনি। কিন্তু কেন মিশার এমন সিদ্ধান্ত? এ বিষয়ে  মিশা সওদাগর  বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করে একটি দীর্ঘ সময় পার করেছি। এবার নিজেকে সময় দিতে চাই। আমি চাই আমার জায়গায় অন্য কেউ আসুক। আমি আপাতত অবসরে যাচ্ছি। হয়তো এটাই স্থায়ী হবে। নতুনদের জন্য তো জায়গা ছাড়তে হবে।’

কোনো রাগ-অভিমানে কী অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মিশা বললেন, ‘না, কারও ওপর রাগ করে নয়, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। হাতে কয়েকটি ছবি আছে। এ বছর এগুলোর কাজ শেষ করব। এরপর বিশ্রাম।’ মিশা তার নতুন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘সামনের বছর থেকে অভিনয় পেশা থেকে নিজেকে সরিয়ে নতুন কিছু করার কথা ভাবছি। ইভেন্ট ম্যানেজমেন্ট আমার ভালো লাগে। হয়তো এ কাজও করতে পারি। আমি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সংগঠনে পর্যাপ্ত সময় দেব। চলচ্চিত্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করব।’ সব মিলিয়ে মিশার বক্তব্য এমন আর পেশা হিসেবে অভিনয় নয়। একান্ত বিশেষ কোনো চরিত্র পছন্দ হলে হয়তো অভিনয় করবেন তিনি। এ ছাড়া পুরো সময়টা নিজের মতো করেই ব্যয় করতে চান জনপ্রিয় এ খলনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলচ্চিত্র নয়, অভিনয় থেকে অবসর নিচ্ছেন মিশা সওদাগর

আপডেট টাইম : ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭